ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
শরীয়তপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (১৭ জুন) জেলা সদরের ধানুকা এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ করে বেশকিছু নেতাকর্মী জড়ো হয়ে মহাসড়কে একটি মিছিল বের করেন। মিছিলটি ধানুকা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর।

মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম চালুর পক্ষে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

তবে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। কর্মসূচি শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিছিলটি আজকের নাকি আগের তা যাচাই করার জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলাসহ মহানগরজুড়ে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের প্রতিমাশিল্পী ও আয়োজকরা।
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মাত্র পাঁচ বছর আগেও রংপুরের বদরগঞ্জ উপজেলার ভারাড়দহ বিলটি বেদখল হয়ে প্রায় বিলুপ্তির পথে ছিলো। এটি সমতল ভূমিতে পরিণত হয়েছিল, যেখানে গত পাঁচ দশক ধরে বোরো ধানের চাষ করা হতো।
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে এক টেকনিশিয়ানের বিশ্রাম নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
বিয়ের বাকি মাত্র দুই সপ্তাহ। লাল শাড়ি, নতুন সিঁদুর কেনার পর্ব শেষ। এমন সময়ে ডেঙ্গু কেড়ে নিল গোপালগঞ্জের বৃষ্টি ঘরামির জীবন। ২৫ বছর বয়সী হাসিখুশি এই তরুণীর হবু বর তবু তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। মৃত্যুর পর!
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। রোববার (৪ অক্টোবর) নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রথম ধাপ: সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এ সময়ে নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপ: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা এ ধাপে ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। আরটিভি/এসকে
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
পা পিছলে চলন্ত ট্রেনের চাকার নিচে সাবেক ছাত্রলীগ নেতা
দেশের বাইরে সিদ্দিকী নাজমুল, দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক