ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
গ্রেপ্তারকৃত আসামি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ। ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আওয়ামী লীগ নেতা ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

তিনি বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা।

আরও পড়ুন

তাড়াশ থানা পুলিশ জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় এজাহারভূক্ত আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

অবশ্য, গ্রেপ্তারকৃত আসামি বাবুল শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তা মোকাবিলা করতে না পেরে একটি কুচক্রী মহলহীন ষড়যন্ত্র করতে তাকে আসামি করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুরে জীবিত পাখি খাওয়ার অভিযোগে অটো চালক গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে জীবিত পাখি খাওয়ার অভিযোগে অটো চালক গ্রেপ্তার
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আরও পড়ুন
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
গরু চুরি রোধে বাঁশের ‘ব্যারিকেড’, রাত জেগে পাহারা
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
গ্রাম্য বিরোধে অবরুদ্ধ দুই পরিবার