ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টিকিট না থাকায় জরিমানা, স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন উত্তেজিত ব্রাজিল সমর্থক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর এবং রেলওয়ের বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

আহত স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে থামার পর ব্রাজিলের জার্সি পরা সমর্থক সুমন মিয়া তার কক্ষে ঢুকে টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজিত আচরণ করেন।

তিনি দাবি করেন, টিকিট না থাকায় তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্টেশন মাস্টারের কাছে কৈফিয়ত চান। তখন স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) ও রেলওয়ে পুলিশের; এ বিষয়ে স্টেশন মাস্টারের কোনো ভূমিকা নেই।

এ কথা বলার পর সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকি-সহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন।

পরে স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্তকে আটক করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকিট ছাড়া ভ্রমণের দায়ে জরিমানা করাকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত।

আরও পড়ুন

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বর্তমানে আটক ব্যক্তি কসবা থানায় রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা