ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
শ্যামল চন্দ্র দাস : ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস (৪৬) নামে এক আয়কর আইনজীবী ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

সোমবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের তালশহর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৪ জুন) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আহত শ্যামল চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া রঘুনাথজিওর আখড়া সংলগ্ন এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সদস্য।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ট্রেনের একটি বগিতে করে বাড়ি ফিরছিলেন শ্যামল চন্দ্র দাস। রাত দেড়টার দিকে ট্রেনটি আশুগঞ্জের তালশহর এলাকায় পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। একটি পাথর এসে তার ডান চোখে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়।

আরও পড়ুন

পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। পরদিন তার চোখে অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, ডান চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না।

আহতের ভাতিজা তনয় চন্দ্র দাস বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, সৌন্দর্যের কথা বিবেচনা করে চোখটি রাখা হয়েছে। তবে এতে আর দৃষ্টিশক্তি ফিরবে না। ডান চোখটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

শ্যামল চন্দ্র দাস বলেন, হঠাৎ অন্ধকার থেকে ছোড়া একটি পাথর এসে আমার চোখে আঘাত করে। এরপর রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আমার ডান চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আশুগঞ্জ থেকে আখাউড়া রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা