ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৪২ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলীগ জামায়াতে অংশ নেওয়া মুসল্লিদের বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহাদাৎ হোসেনকে স্থানীয়রা আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

নিহত শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার