ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে ইলেকট্রিক টাওয়ারে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

ধামরাই (ঢাকা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২:২৯ পিএম
ছবি : আরটিভি

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। দীর্ঘ ২ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা চালানো ওই যুবকের নাম আসাদুজ্জামান জামাল (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দাবির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এর জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বাড়ির পাশের একটি দশতলা ভবনের সমপরিমাণ উঁচু বৈদুত্যিক ট্রান্সমিশন টাওয়ারে উঠে পড়েন। যুবককে খুঁটির মাথায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

আরও পড়ুন

সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগের সহায়তায় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার সতর্ক প্রচেষ্টার পর যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। যুবকটি অত্যন্ত আবেগতাড়িত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধার শেষে তাকে পরবর্তী আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, তিন বছর পর পর মজুরি বোর্ড হয়। এবারও সময়মতো মজুরি বোর্ড হয়েছে। মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেয় আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা সেটা মেনে নেয়। তাহলে সমস্যা হওয়ার কথা না। আসলে এটা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য এই সমস্যা সৃষ্টি করা হয়েছে। 
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রজব কুমার মন্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তরিকুল ইসলাম শেখ স্থানীয় থুকড়া বাজারের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় খুলনা মহানগরীর দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের সামনে পৌঁছায়। মুহূর্তেই তারা তরিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুটি গুলি তরিকুলের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ডুমুরিয়া থানার এসআই রজব কুমার মন্ডল বলেন, দুপুর পৌঁনে ২টার দিকে দুর্বৃত্তরা তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে থানার ওসি এম এ হকসহ ডুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা ও কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। আরটিভি/টিআর
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে
বাবা-মায়ের সঙ্গে দেখা হয়নি প্রায় ৫০ বছর। কাঁটাতারের সীমান্ত বেড়ার সীমাবদ্ধতা তাদেরকে দূরে সরিয়ে রেখেছিল। দীর্ঘ সময় পরে দেখা হলো বাবার সঙ্গে। তবে জীবিত নয়, মেয়ের দেখার পরই বাবার মরদেহ নেওয়া হলো গোরস্তানে।
সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে
সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
ফরিদপুরের সদরপুরে আবাসিক হেফজ মাদরাসার এক শিক্ষার্থীকে (১০) কক্ষে আটকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
আরও পড়ুন
ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
৮ মামলার আসামিকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো দুর্বৃত্তরা
নাগরিকত্ব ছাড়াই মার্কিন নির্বাচনে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু