ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হাওরে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
নিহত নজির হোসেন আখঞ্জী। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নৌকায় করে কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোররাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন আখঞ্জী (২৫) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকার খোলা অংশে অবস্থান করছিলেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
আরও পড়ুন
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত‍্যু
মাটিয়ান হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু