ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষার হলে হঠাৎ অজ্ঞান দুই ছাত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের ধারণা প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হন।

খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে (২ জুলাই) পৌরসভার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে দ্রুত তাকে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলাম তার গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নাঈমা আক্তার উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কেন্দ্র সচিব নিয়াজ আহমেদ বলেন, শিক্ষার্থী নাঈমা আক্তার আগে থেকেই অসুস্থ ছিল। পরীক্ষার শেষ পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে পাঠাই এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করি। পরে অভিভাবকরা এসে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যান। এখন সে সুস্থ রয়েছে।

আরও পড়ুন

এদিকে, কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা রানী সরকার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন ভর্তি রয়েছেন। সূচনা রানী সরকার জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা সুধা সরকারের মেয়ে।

শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির বলেন, পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে শিক্ষার্থী সূচনা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পদক্ষেপ নেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা মুঠোফোনে বলেন, দুই শিক্ষার্থী প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছে। একজন শিক্ষার্থী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
আরও পড়ুন
চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক
সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিখোঁজের ৩ দিন পর কালনী নদীতে মিলল গৃহপরিচারিকার মরদেহ
চলন্ত হাউসবোট থেকে পড়ে যায় শিশু, নিখোঁজ ছিল দুইদিন