ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উন্নয়নকাজের ধীরগতিতে ক্ষুব্ধ কুমারখালী পৌরসভাবাসী, এক মাসের আল্টিমেটাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম
ফাইল ছবি

এক বছর মেয়াদের কাজ দুই বছরেও শেষ হয়নি। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অন্তত ৩০ হাজার মানুষ। ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। প্রায় ৩৬ কোটি টাকার উন্নয়নকাজ এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। থমকে গেছে ব্যবসা-বাণিজ্য। এ পরিস্থিতিতে ব্যাপক ক্ষুব্ধ পৌরসভাবাসী; আগামী এক মাসের মধ্যে নির্মাণকাজ শেষ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর দিক বন্ধ করে গত বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন পৌরসভাবাসী। কুমারখালী সচেতন নাগরিক ও ভুক্তভোগী পৌরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস। বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর প্রমুখ। মানববন্ধন শেষে পৌর প্রশাসক ও ইউএনও ফারজানা আখতারের কাছে স্মারকলিপি দেন তারা।

সরেজমিনে বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, কুষ্টিয়া-রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর দিকে চলছে মানববন্ধন। আটকে রয়েছে কিছু যানবাহন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল বলেন, নির্মাণকাজে প্রশাসনের নজর নেই। ঠিকাদাররা কাজের নামে পৌরবাসীকে জিম্মি করে রেখেছেন। এতে ভেঙে পড়েছে স্বাভাবিক চলাচল। থমকে গেছে ব্যবসা-বাণিজ্য। প্রচণ্ড দুর্বিষহ জীবনযাপন করছেন পৌরবাসী।

কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর বলেন, প্রায় দুই বছর আগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। সবখানে গর্ত খুঁড়ে রাখায় দুর্ঘটনা ঘটছে। শিশুর প্রাণ যাচ্ছে। বৃষ্টিতে ভোগান্তি হচ্ছে। আগামী এক মাসের মধ্যে কীভাবে নির্মাণকাজ শেষ করবেন সেটি আপনাদের (প্রশাসন) বিষয়। না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

যুব অধিকার পরিষদের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘উন্নয়নকাজের ধীরগতির কারণে দুর্ঘটনা ঘটছে। জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।’ দ্রুত নির্মাণকাজ শেষ করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

পৌর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইইউজিআইপি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ধাপে ধাপে ড্রেন ও সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বর্তমানে চলমান। অধিকাংশ কাজই নির্ধারিত সময়ে শেষ হয়নি। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও ৩০ ভাগের বেশি কাজ এখনও বাকি।

এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার প্রশাসক ও ইউএনও ফারজানা আখতার বলেন, জনবল সংকটসহ নানা কারণে এতদিন নিবিড় তদারকি সম্ভব হয়নি। শিশুমৃত্যুর ঘটনায় ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে কাজ কঠোরভাবে মনিটর করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স