ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে এমন প্রবল বৃষ্টি থাকবে যতদিন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আবারও প্রবল বজ্রসহ অতিভারী বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত আগামী আরও অন্তত ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সর্বশেষ বৈশ্বিক পূর্বাভাস মডেলগুলোর বিশ্লেষণ অনুযায়ী, আগামী শুক্রবারের (১০ জুলাই) দিকে বঙ্গোপসাগরে এই নতুন মৌসুমি লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর ফলে সাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশ করবে, যা বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেবে।

আরও পড়ুন

পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০, ১১ ও ১২ জুলাই (শুক্রবার, শনিবার ও রোববার) চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে—কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, যদি পূর্বাভাস অনুযায়ী এই অতিবৃষ্টি সত্যি হয়, তবে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। ফলে নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা এবং পাহাড়ি এলাকায় মারাত্মক পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
বিশ্ব সেরা গবেষকের তালিকায় চুয়েটের ছয় শিক্ষক