ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ত্রাণ সামগ্রী নিয়ে পানিবন্দিদের পাশে কালিয়াকৈরের পৌর প্রশাসক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া বহু মানুষের পাশে দাঁড়িয়েছে পৌর প্রশাসক এ.এইচ.এম ফখরুল হোসাইন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করেন তিনি।

পৌর কর্তৃপক্ষ জানায়, কালিয়াকৈর পৌরসভাটি ২০০১ সালে গঠিত হয়। পৌরসভায় প্রায় দুই শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। এই এলাকায় গত কয়েকদিন টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সোমবার বিকেলে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্বাসপাড়া, আল্লাহ দান কলোনি, এজিজ রোড, ভাঙ্গা মসজিদ, অ্যাকাডেমির তিন নাম্বার গেট, চান্দরাসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও বিভিন্ন এলাকার পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে পৌর প্রশাসনের উদ্যোগে চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিশুদ্ধ খাবার পানি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার, তোফাজ্জল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

পৌর প্রশাসক এএইচ এম ফখরুল হোসাইন জানান, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
আরও পড়ুন
খাবারের লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান রাজ্জাক, অতঃপর...
রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্রবণ প্রতিবন্ধী, অতঃপর...
কালিয়াকৈরের পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালকরা 
সাতদিন ধরে পানিবন্দি শ্রীপুরের ৪০ পরিবার