ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাকারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: আরটিভি

পঞ্চগড় সীমান্তে কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাকারবারি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল ও সিমসহ দুটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক খ. আখলাকুর রহমান।

এর আগে সোমবার (১৩ জুলাই) গভীর রাতে বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীনে আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধারসহ তাদের আটক করে।

বিজিবি জানায়, আটোয়ারি উপজেলার বর্ষালুপাড়া এলাকায় সোমবার রাতে নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৩৯৬/৫ আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। এ সময় আটোয়ার উপজেলার চোরাকারবারি দুলাল হোসেন (৩৬) এবং কলিমউদ্দিনকে আটক করা হয়| পরে তাদের কাছে কষ্টি পাথরের মূর্তির ভাঙা অংশ পাওয়া যায়।

আরও পড়ুন

জব্দ করা মূর্তি ও মালামালসহ দুইজনকে আটোয়ারি থানায় হস্তান্তর করেছে বিজিবি। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় আট লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান বিজিবি থানায় জব্দকৃত মালামালসহ দুইজনকে হস্তান্তর করেছে। বিজিবির পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি