ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটের নীরব বিপ্লব, ৯শ’ কোটি টাকা বাণিজ্যের আশা

বাসস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
পাট কাটছে কৃষক। পুরনো ছবি

খুলনাঞ্চলের ৪ জেলায় এবার পাট চাষে বড় সাফল্য এসেছে। আবাদ হয়েছে শতভাগেরও বেশি জমিতে। ৯০ হাজার ৫৩৫ মেট্রিক টন সম্ভাব্য উৎপাদনে ৯০৫ কোটি ৩৪ লাখ টাকার বাণিজ্য হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যেই এই অঞ্চলে পাট কাটা শুরু হয়েছে। কৃষকরাও বড় আয়ের আশায় বুক বেঁধে আছেন। তারা চোখে এখন ‘সোনালী স্বপ্ন’ দেখছেন। চাষাবাদ অনুযায়ী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবার পাট চাষীদের মুখে হাসি ফুটবে বলে তারা আশা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছরে খুলনাঞ্চলের ৪ জেলায় (দেশি, তোষা ও মেস্তা জাতের পাট) পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ২৮৭ হেক্টর। সেখানে অর্জিত হয়েছে ৩৮ হাজার ৩৬১ হেক্টর। যার হার ১০২ শতাংশ। এরমধ্যে খুলনা জেলায় ১ হাজার ২৫৭ হেক্টর, বাগেরহাট জেলায় ১ হাজার ৯২০ হেক্টর, সাতক্ষীরা জেলায় ১১ হাজার ৬১০ হেক্টর ও নড়াইল জেলায় ২৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সূত্রে আরও জানা গেছে, লক্ষ্যমাত্রার বিপরীতে খুলনা জেলায় ১ হাজার ২৩০ হেক্টর (হার ৯৭.৯%), বাগেরহাট জেলায় ১ হাজার ৯৩৯ হেক্টর (হার ১০১.০%), সাতক্ষীরা জেলায় ১১ হাজার ৬৭৫ হেক্টর (হার ১০০.৬%) ও নড়াইল জেলায় ২৩ হাজার ৫১৭ হেক্টর (হার ১০০.১%) পাট চাষ হয়। যা লক্ষ্যমাত্রার বেশি।

একইভাবে পাট উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে খুলনায় ২ হাজার ৮০৭ মেট্রিক টন, বাগেরহাটে ৪ হাজার ৪০১ মেট্রিক টন, সাতক্ষীরায় ২৫ হাজার ৬৫২ মেট্রিক টন ও নড়াইলে ৫৭ হাজার ৬৭৫ মেট্রিক টন।

কৃষি দপ্তরের হিসেবে বলছে, খুলনাঞ্চলের ৪ জেলার সমন্বয়ে সম্ভাব্য উৎপাদন ৯০ হাজার ৫৩৫ মেট্রিক টন পাট। পাটের সম্ভাব্য উৎপাদনের বিপরীতে সম্ভাব্য আয় ধরা হয়েছে (গত বছর স্থানীয় মোকামের দর অনুযায়ী, প্রতি মণ ৪ হাজার টাকা) খুলনায় ২৮ কোটি ৬ লাখ ৬২ হাজার ২শ’ টাকা, বাগেরহাটে ৪৪ কোটি ১ লাখ ১২ হাজার ৪শ’ টাকা, সাতক্ষীরায় ২৫৬ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৬শ’ টাকা এবং নড়াইলে ৫৭৬ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৬শ’ টাকা। ৪ জেলার সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯০৫ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৮শ’ টাকা।

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের কৃষক শাহাবুদ্দিন জানান, দ্রুত সময়ের মধ্যে পাট কাটা শুরু করব। এই বছর বেশি ভারী বৃষ্টি হওয়ায় সেচের পানির প্রয়োজন হয়নি। উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক বিষয়ে পরামর্শ ও সহায়তা পেয়েছি।

উপজেলার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা এম. এম আব্দুল্লাহ জানান, চলতি অর্থবছরে পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হেক্টর, ইতোমধ্যে শতভাগ অর্জন হয়েছে। এখন পাট কাটাও শুরু হয়েছে।

দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে অত্র উপজেলায় পাটের আবাদের লক্ষ্যমাত্রা ৪০ হেক্টর জমি নির্ধারিত করা হয়, যার শতভাগ ইতোমধ্যে অর্জিত হয়েছে। কৃষকরা এখন পাট কাটার প্রস্তুতি নিচ্ছেন। সঠিক প্রক্রিয়ায় পাটের আঁশ সংরক্ষণের জন্য কৃষকদের সার্বিক বিষয়ে পরামর্শ ও সহায়তা করা হচ্ছে।

নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামের কৃষক তৈয়েবুর কাজী জানান, তিনি ৪ বিঘা জমিতে পাটের চাষ করেছেন। প্রতি বছরই পাটের চাষাবাদ করেন। ইতোমধ্যে পাট কাটা শুরু করা হয়েছে। এ বছর বৃষ্টি বেশি হওয়ায় ক্ষেতে পানি জমে গাছ ভেঙে পড়েছে। যে কারণে পাট কাটতে খরচ বেশি লাগছে।

কালিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আলী রেজা মিঠু জানান, বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের দায়িত্বরত ব্লকে চলতি অর্থবছরে ২৫ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও অর্জিত হয়েছে ২৭ হেক্টর। এ বছর পাটের আবাদ ভালো হয়েছে।

কালিয়া উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানান, কালিয়া উপজেলাতে চলতি অর্থবছরে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪,৪০৮ হেক্টর। যা শতভাগ অর্জনের পাশাপাশি ইতোমধ্যে পাট কাটা শুরু হয়েছে। এ বছর উপজেলার ৬৫০ জন কৃষককে পাটের প্রণোদনা হিসাবে (বীজ, ডিএবি ও এমওপি সার) প্রদান করা হয়। কৃষক যেন পাট জাঁক দেওয়ার সময় কাদা-মাটি লাগিয়ে পাটের উজ্জ্বলতা না হারায় সেদিকে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলার উপপরিচালক মো. আরিফুর রহমান জানান, চলতি অর্থবছরে নড়াইল জেলার পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৩,৫০০ হেক্টর, সেখানে লক্ষ্যমাত্রার বিপরীতে ২৩,৫১৭ হেক্টর অর্জিত হয়েছে। এ বছর পাটের আবাদ বেশ ভালো হয়েছে। পাট চাষে উৎসাহী করার জন্য ৩২০০ জন কৃষককে প্রণোদনা হিসাবে বীজ ও সার প্রদান করা হয়েছে। কৃষকদের প্রদানকৃত বীজে (তোষা, সবুজ সোনা) চমৎকার ফলন হয়েছে। এ জাতটি আগামী বছর পাট উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্র জানান, উপজেলাতে চলতি অর্থবছরে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫,০২০ হেক্টর। যা শতভাগ অর্জনের পাশাপাশি ইতোমধ্যে পাট কাটা শুরু হয়েছে। এ বছর অধিক বৃষ্টিপাতের কারণে পাট চাষে বিকল্প পানির প্রয়োজন না হওয়ায় কৃষকের খরচ কমেছে। উপজেলার ৫শ’ জন কৃষককে পাটের প্রণোদনা হিসাবে (বীজ, ডিএবি ও এমওপি সার) প্রদান করা হয়েছে। কৃষক যেন পাট জাঁক দেওয়ার সময় কাদা-মাটি লাগিয়ে পাটের উজ্জ্বলতা না হারায় সেজন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, পাট চাষে আগ্রহী করে তোলার জন্য কৃষকদের প্রণোদনা হিসাবে উন্নত জাতের পাটের বীজ ও সার প্রদান করা হয়। এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় বিকল্প সেচের প্রয়োজন হয়নি। ফলে কৃষকের খরচ কমেছে। চলতি অর্থবছরে পাট আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যেই কৃষকরা পাট কাটতে শুরু করেছেন। এই অঞ্চলের পাটের সম্ভাব্য উৎপাদন ও আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কৃষকদেরকেও আর্থিকভাবে স্বাবলম্বী করবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকার আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। এ ঘটনায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ নবীনগর ক্যাম্পের সদস্যরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ দেখতে পান। পরে তারা সেটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেন। রাত ১০টার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায় ইউনিটের সদস্যরা। এ সময় আশুলিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। আরটিভি/টিআর
আশুলিয়ায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা
হামলার আশঙ্কায় জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ অনুরোধমূলক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি এ আহ্বান জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পোস্টটির শেষে অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর একশ থেকে দেড়শ মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়েন। তারা অফিসের একটি কাচ ভেঙে ফেলেন এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেন। হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছেন। তারা যদি কাজ করতে ভয় পান, তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না। তিনি আরও বলেন, আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে কাজ করা সম্ভব হবে না। কারণ, স্টাফরা বাইরে কাজ করেন। তারা কাজ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এই পোস্টটি করা হয়েছে। গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। অন্যথায় সবাইকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। আরটিভি/টিআর
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সুলতানা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন। বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রশাসকের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্বজন ও পরিবারের সদস্যরা। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের ঘটনায় কেউ ছাড় পাবে না। এর আগে, গত ২৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডে ‘মা ভিলা’ নামের বাড়িসহ একাধিক স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, বাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় পরিবারের অন্য সদস্যদের বাড়ি ও একটি বেকারিও ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির আবাসনসংকট বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তবে এটি কোনো ক্ষতিপূরণ নয়। বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বাড়িটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে বসবাস করা বাড়িটি হারিয়ে পরিবারটি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ঘর নির্মাণের ঘোষণাকে ঘুরে দাঁড়ানোর অবলম্বন হিসেবে দেখছেন তাঁরা। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িটি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। 
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 
মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 
আরও পড়ুন
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
মহারাজপুরে আধিপত্য বিস্তার নিয়ে বসতঘরে ভাঙচুর-লুটপাট, ১০ হাতবোমা উদ্ধার
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ