চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ  

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ১১:১৬ এএম


চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬
নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। ছবি: আরটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।  

রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক। 

তিনি বলেন, নোয়াখালীগামী ‘জোনাকি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করার জন্য রেফার করেন। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় এক যুবককে (৩০) মৃত ঘোষণা করে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি। যাত্রীদের মধ্যে আরও কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন

আহতরা জানান, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত করে হাসপাতালে পাঠায়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission