ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সম্পত্তির জন্য মাকে বেধড়ক পেটালেন ছেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোজি ঘটনাটি সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত রোজি দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু ভুক্তভোগী রোজির প্রথম সংসারের ছেলে।

রোজির সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজু তার কাছে জায়গা-জমি লিখে নেওয়ার চেষ্টা করে আসছেন। একপর্যায়ে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপও সৃষ্টি করেন। এ নিয়ে বিরোধও হয়েছিল একাধিকবার। তবে রোজি কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে রাজি হননি। ঘটনার সময় রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে রোজির কাছে আসেন। একপর্যায়ে তারা সম্পত্তির লিখে দেওয়ার জন্য জোরাজুরি করেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু তার মাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

আরও পড়ুন

রোজি বলেন, সম্পত্তির জন্য রাজু আমাকে পিটিয়ে আহত করেছে। পরে আমার ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
আরও পড়ুন
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১৮২
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ