ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না পরীক্ষা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম
ফ্লাইওভারের ওপর সিএনজিতে এইচএসসি পরীক্ষার্থী। প্রতীকী ছবি

চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছেন এক পরীক্ষার্থী। এ কারণে জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় তিনি অংশ নিতে পারেননি।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাজিয়াত শওকত তারিম (২০ বছর) নগরীর বহদ্দারহাট আল আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা শওকত আলীর ছেলে।

নাজিয়াতের বড় ভাই তাহমীম শওকত তাহিমের করা লিখিত অভিযোগে বলা হয়, জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে শুলকবহর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন নাজিয়াত। শহীদ ওয়াসিম ফ্লাইওভারে ওঠার পর মুরাদপুর এলাকায় ইশারা দিয়ে অটোরিকশাটি থামান দুই ব্যক্তি। তারা নিজেদের ব্যাংকের চাকরিজীবী পরিচয় দিয়ে দ্রুত কর্মস্থলে যাওয়ার কথা বললে চালক তাদের গাড়িতে তুলে নেন।

আরও পড়ুন

এর কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি নাজিয়াতের নাক-মুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার হাতে থাকা ফাইল থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা তারা নিয়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যান।

জ্ঞান ফেরার পর নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সে গিয়ে এক পুলিশ সদস্যকে বিষয়টি জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমীম শওকত তাহিম সেখানে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

এ ঘটনার কারণে নাজিয়াত সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর বড় ভাই তাহমীম শওকত তাহিম বলেন, থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড খোয়া যাওয়ায় আমরা এখন তার পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। সে এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
উপাচার্যের ৫৬ দিন স্মরণে চুয়েটে ‘মুখোশ মিছিল’
‘আল্লাহরে, ইন্না লিল্লাহ!’ দুই জাহাজের চাপে লাইটার শেষ
‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়