ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জ সীমান্তে নৌকাসহ ২৮ ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় গরু আটক ও একটি স্টিলের তৈরি নৌকা জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৯ জুলাই) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা বিওপির সদস্যরা বাকাতলা এলাকা থেকে গরুগুলো আটক করে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় মাঝারি গরু একটি স্টিলবডি নৌকা দিয়ে পাচারের সময় মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা বিওপির বাকাতলা এলাকা থেকে আটক করা হয়।

এসময় চোরাচালানের গরু পাচারের জন্য ব্যবহার করা নৌকাটি জব্দ করা হয়। আটককৃত ২৮টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক ও পরিবহনের নৌকা জব্দ করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আরও পড়ুন

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু আটক ও একটি নৌকা জব্দ করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ফেলে দুই মাসের সন্তান নিয়ে উধাও স্বামী, অতঃপর...
চাঁদাবাজি করে ধরা খেয়ে দল থেকে বহিষ্কার তালহা
লিখিত স্ট্যাম্প দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার মা-ছেলের
পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১