ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই: রহমাতুল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
অক্সফোর্ড মিশন হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: সৌজন্য

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির যে নির্দেশ দিয়েছেন তার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২ আগস্ট) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণসহ নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি গাছের চারা রোপণ করা হয়।

রহমাতুল্লাহ বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে এর সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন ও জীবিকার ওপর। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি ও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

রহমাতুল্লাহ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণের জন্য গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

সাংবাদিক মো: ইমন খন্দকার হৃদয়ের আয়োজনে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার জন (এসপিবি), বরিশাল মহানগর বিএনপির সদস্য মো: জাহিদুর রহমান রিপন, বাংলাদেশ গ্রীন ভলানটারী অর্গানাইজেশনের সভাপতি মো: আলমগীর হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর যুবদল নেতা মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসিফ আল মামুন, সদ্য সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, মহানগর ছাত্রদল নেতা হাজিক দাঈয়ান ইশতী, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন, ছাত্রদল নেত্রী অনন্যা কবির প্রমুখ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা