ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

উদ্বোধন হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে বরাদ্দকৃত ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষাগারের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, ময়মনসিংহ।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির বলেন, মানুষ জীবন ধারণের জন্য যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যের মান তদারকি করা হয়। এখন থেকে অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য নমুনা পরীক্ষা করা সম্ভব হবে, যা ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম সরবরাহ করায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে সংগ্রহ করা অর্থ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংক হিসাবে জমা করে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
দেশের ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এসময় যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে শুরু করেন।
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
আরও পড়ুন
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত দুই শিক্ষার্থীর সাফল্যের গল্প
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ