ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতাকে গুলি ও কাফনের কাপড়সহ চিঠি, লেখা— ‘এত উইড়েন না’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
সাভারের আশুলিয়ায় মো. ইসমাইল হোসেন মোল্লা নামে এক বিএনপি নেতাকে পাঠানো চিঠি ও ব্যাগ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে মো. ইসমাইল হোসেন মোল্লা নামে এক বিএনপি নেতাকে। চিঠির সঙ্গে গুলি ও কাফনের কাপড়ও পাঠানো হয়েছে স্থানীয় ওই নেতাকে। আর লিঠিতে লেখা ছিল— ‘এত উইড়েন না’।

শনিবার (৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে ওই নেতার বাসার ফটকের সামনে বাজার করার একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজলসহ একটি চিঠি দিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি থানায় জানানোর পর ব্যাগটি জব্দ করে নিয়ে যায় পুলিশ।

হুমকি পাওয়া মো. ইসমাইল হোসেন মোল্লা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী। পরিবারের সদস্যরা বলেন, শনিবার ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে বাজার করার ব্যাগ দেখেন ইসমাইল। ব্যাগে হুমকির চিঠিসহ কাফনের কাপড় ও অন্যান্য জিনিস রাখা ছিল।

চিঠিতে লেখা ছিল, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।’

আরও পড়ুন

মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি আছে। কে বা কারা হুমকি দিয়েছে, বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী  
গুপ্ত শক্তি যেন পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে: রিজভী