ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাড়ির গেটে উঁচু প্রাচীর, মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম
দেওয়াল টপকে ও মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির : ছবি সংগৃহীত

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচরে এক প্রবীণ দম্পতিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে প্রাত্যহিক প্রয়োজনে মই দিয়ে প্রতিবেশীর ছাদ ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে তাদের।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তির কাছে বসত বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় বাড়ির প্রবেশমুখে উঁচু প্রাচীর তুলে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী দম্পতি হলেন ঝালকাঠি সদরের মানপয়সা গ্রামের সাবেক বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগম। ১৯৯৫ সালে সাভারে সোয়া চার শতাংশ জায়গা কিনে বাড়ি করেন তারা।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রভাবশালী মো. ইব্রাহিম, আসলাম, ইছমত আরা ও রমজান আলীকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হলেও তারা তা তোয়াক্কা করেনি। রোববার (৯ আগস্ট) তাদের নোটিশের শেষ সময় ছিল।

আরও পড়ুন

আনিসুর রহমানের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা নিজেদের জায়গার পরিসর বাড়াতে প্রথমে বাড়িটি কেনার চেষ্টা করে। রাজি না হওয়ায় তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। এতেও কাজ না হলে বাড়ির প্রধান ফটকের সামনে কারাগারের মতো উঁচু প্রাচীর নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তারা।

নিজেদের দুর্দশার কথা জানিয়ে বৃদ্ধা রাশিদা বেগম বলেন, এই বাড়ি বিক্রি করলে আমরা থাকব কোথায়? আমার স্বামী বয়স্ক মানুষ, আমারও বয়স হয়েছে। ঝুঁকি নিয়ে আমাদের মই বেয়ে অন্যের ছাদে উঠে তারপর সিঁড়ি বেয়ে নামতে হয়। প্রতিবেশীরা সুযোগটুকু না দিলে বন্দি হয়েই থাকতে হতো।

পরবর্তীতে ঢাকার জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করা হয়।

আরও পড়ুন

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের ডেপুটি কালেক্টর শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন সরেজমিন তদন্ত করে বলেন, যে প্রভাবশালী চক্রটি আনিসুর রহমানের বাড়ির সামনে প্রাচীর তুলেছে, তারা নিজেরাও সরকারি খাসজমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে বসবাস করছে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মো. ইব্রাহিম, আসলাম, ইছমত আরা ও রমজান আলীকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হলেও তারা তা তোয়াক্কা করেনি।

এ বিষয়ে রোববার ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, বিষয়টি আমাদের গোচরে আসার পর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ দখলদাররা নিজেদের স্থাপনা সরিয়ে না নিলে প্রশাসন স্বউদ্যোগে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে