ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শত্রুতার জেরে প্রকাশ্যে ১ হাজার কলাগাছ ধ্বংস

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় জমিজমা ও পারিবারিক পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে প্রায় ১ হাজার ফলজ কলাগাছ কেটে ফেলা, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও এক নারীকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় লক্ষীরামপুর গ্রামের ভুক্তভোগী আবদুল জলিল সরদার (৫৬) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

​অভিযুক্তরা হলেন— লক্ষীরামপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫), তরিকুল ইসলাম (২৫), মজিদুল ইসলাম (৩৮), শাহাজান মন্ডল (৪৫), হাবিবুর রহমান (১৯), আব্দুর রাজ্জাক সরদার (৫৫) এবং মহাদেবপুর উপজেলার কুসুম্বন গ্রামের আবদুল জব্বার (৫০)।

এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবদুল জলিল সরদারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে অভিযুক্তরা রামদা, হাসুয়া, লাঠিসোঁটা ও লোহার শাবল নিয়ে হামলা করেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুর রাজ্জাক সরদারের প্রত্যক্ষ নির্দেশে অন্যরা প্রকাশ্যে জমিতে থাকা প্রায় ১ হাজার ফলনশীল কলাগাছ কেটে সাবাড় করে দেয়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

​কলাগাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে। প্রাণভয়ে ভুক্তভোগীরা বাড়ির ভেতর আশ্রয় নিয়ে দরজা বন্ধ করলে হামলাকারীরা মূল ফটক ভাঙার চেষ্টা চালায়। একপর্যায়ে বাদীর ছোট ভাই ইসমাইল হোসেনের বসতবাড়ির বারান্দা, রান্নাঘর ও একটি ঘর ভাঙচুর করা হয়, যাতে আরও ১ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় ইসমাইল হোসেনের স্ত্রী বাধা দিলে তার ওপর হামলা চালিয়ে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

​পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

​ভুক্তভোগী আবদুল জলিল সরদার বলেন, আব্দুর রাজ্জাক ও তার লোকজন প্রায় ৪০-৪৫ জন এসে প্রকাশ্যে আমার কলাবাগানে তাণ্ডব চালায়। এক সকালেই ফলনশীল ১ হাজার কলাগাছ কেটে সাবাড় করে দিল। এতে আমার ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেল। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী সালমা খাতুন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাজ্জাক মাস্টার, তার দুই ছেলে রফিকুল ও তরিকুল, ভাগনে মজিদুল ও হাবিবুরসহ ৩০ থেকে ৪০ জনের একটি দল কলাবাগানে হামলা চালায়। তারা হাঁসুয়া দিয়ে বাগানের কলাগাছ কেটে ফেলে। পরে ভুক্তভোগীদের পুরোনো বাড়িতে গিয়ে গাছ, টিনের চালা, বেড়া ও দরজা ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দা ছফির উদ্দিন তোতা বলেন, রাজ্জাক মাস্টার, তাঁর দুই ছেলে ও ভাগনাসহ একদল লোক জলিলের কলাবাগানে হামলা চালায়। তারা হাঁসুয়া দিয়ে ফলন্ত ও পরিপক্ব কলাগাছ কেটে ফেলে। পরে বাড়িতেও ভাঙচুর চালায়।

এদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক সরদার দাবি করেন, জমিটি তার নিজের এবং গাছগুলো অকেজো হয়ে যাওয়ার কারণে তিনি নিজেই কেটে ফেলেছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, কলাগাছ কাটা ও বাড়িঘর ভাঙচুরের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তার ঘরে ঢুকে বক্কার তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে আসেন। তখন শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান বক্কার। পরে রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই দিন মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে। আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগেও একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি/টিআর
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে মারা গেছেন দগ্ধ চারজনই। স্বজনদের কাঁদিয়ে তাঁরা সবাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। একই দিন সকালে মৃত্যু হয় রোজিনার ভাই রিয়াজের। সবশেষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন দুর্ঘটনাকবলিত বাড়িটির কেয়ারটেকার রনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডে চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। বিস্ফোরণে রনির শরীরের সর্বোচ্চ ৭০ শতাংশ এবং রোজিনার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া শরীফ ও রিয়াজের প্রত্যেকের শরীরের ৪০ শতাংশ করে দগ্ধ হয়েছিল। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে এ মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাকিম (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত ৭
ভোলার বোরহানউদ্দিনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী(৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত ৭
আরও পড়ুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার