ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসার সবাই অকৃতকার্য, ‘ভালো ছাত্রীদের বিয়ে হয়ে গেছে’ বললেন অধ্যক্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম
কালীগঞ্জের উত্তর জামালপুর বালিকা দাখিল মাদরাসা। ছবি: সংগৃহীত

এ বছর দাখিল পরীক্ষায় গাজীপুরের কালীগঞ্জের উত্তর জামালপুর বালিকা দাখিল মাদরাসার সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। মাদরাসার অধ্যক্ষের দাবি, ভালো ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়ায় ফলাফলের এই বিপর্যয় হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই শূন্য ফলাফলের চেয়েও বড় বিস্ময় লুকিয়ে আছে মাদরাসাটির শিক্ষক সংখ্যায়। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন মোট ১৪ জন। অর্থাৎ মাত্র পাঁচজন পরীক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিলেন প্রায় তিন গুণ। এই বিপুল শিক্ষক মিলে পাঁচজন ছাত্রীকেও পাসের গণ্ডি পার করাতে পারেননি।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, চলতি বছরের দাখিল পরীক্ষায় এ মাদরাসাটি থেকে পাঁচজন ছাত্রী অংশ নিলেও তাদের সবার নামের পাশেই অকৃতকার্য শব্দটি লেখা এসেছে। শিক্ষার্থী কম, অথচ শিক্ষকের কোনো ঘাটতি নেই—এমন একটি প্রতিষ্ঠানে কেন এই অভাবনীয় বিপর্যয়, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।

ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে মাদরাসাটির অধ্যক্ষ কাজী মোহাম্মদ আবু হানিফ বলেন, এ বছর আমাদের মাদরাসা থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়েছিল, কেউ পাস করতে পারেনি। আমাদের ১৪ জন শিক্ষক কর্মরত আছেন।

তবে ব্যর্থতার দায় সরাসরি নিজের কাঁধে না নিয়ে তিনি এক অদ্ভুত অজুহাত দিলেন। তার ভাষ্য, আসলে ভালো ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়ায় এমন ফল হয়েছে।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রতিষ্ঠান প্রধানকে তলব করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদার বলেন, কালীগঞ্জের ওই মাদরাসায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত শিক্ষক রয়েছেন। কেন এমন ফল হলো, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু