ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রাইভেট কার থামিয়ে প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম
মো. জয়নাল আবেদীন : ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে প্রবাসীর ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল আবেদীন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার সেবাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া এলাকার কাতারপ্রবাসী মো. রাসেলের বসতবাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা করা হয়। এ জন্য তার চাচাতো ভাই মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) সোমবার ব্যাংক হিসাব থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি মো. রোহান (১৮) ও মো. আরফাত (২২) নামের দুজনকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় একটি ইটভাটার উদ্দেশে রওনা হন।

বিকেল সাড়ে তিনটার দিকে তাদের গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে সাব্বিরকে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়ে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সিকদার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া বাকি ৬ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাগরে বিলীন বাবার কবর, কান্না থামছে না বৃদ্ধ জাকির হোসেনের
প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করতেন জাকির হোসেন (৬২)। এ ছাড়া কোনো উপলক্ষে কিংবা বাবাকে মনে পড়লেই তিনি বাবার কবরের সামনে যেতেন। তবে এটি আর এখন সম্ভব নয়। 
সাগরে বিলীন বাবার কবর, কান্না থামছে না বৃদ্ধ জাকির হোসেনের
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
যে সাগর স্বামী জালাল মিয়াকে কেড়ে নিয়েছিল, সেই সাগরেই ছেলেকে হারানোর ভয় ছিল মা ছাহেরা বেগমের। তাই স্বামীকে হারানোর পর একমাত্র ছেলেকে বাঁচানোর আকুলতায় ধারদেনা করে তাকে পাঠিয়েছিলেন সৌদি আরবে।
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
আরও পড়ুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান