ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা  

স্টাফ রিপোর্টার, চাঁদপুর, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
নিহত নাদিয়া। ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ায় নাদিয়া আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান স্বজনরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে কচুয়ার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

সে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। নাদিয়া তার মায়ের সাথে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে থাকতো।

নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়া পদে চাকরি করেন। নাইট ডিউটি শেষে সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের চালের কাঠের সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন

নুরুন্নাহার বেগম আরো জানান, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নাদিয়া তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে ফলাফলের বিষয়ে তিনি মেয়েকে শাসন বা কোনো গালমন্দ করেননি।

স্থানীয়রা জানায়, মৃত নাদিয়ার বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রী ও সন্তানকে কোনো ভরণপোষণ দিতেন না। নুরুন্নাহার বেগম আয়ার কাজ করে কষ্টার্জিত আয় দিয়েই দুই মেয়েকে নিয়ে নানার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যা করার আগে নাদিয়া তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলো বলে জানা গেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা