ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম
রূপগঞ্জের সুরিয়াব মসজিদ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে রউফ মিয়ার লোকজনের সঙ্গে শরিফ মিয়ার গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন

একপর্যায়ে শরিফ মিয়ার সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে রউফ মিয়ার লোকেরাও পাল্টা হামলা করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, গুরুতর দগ্ধ একই পরিবারের ৩