ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ যুবসমাজ : ছবি আরটিভি

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বেদেপল্লীতে মাদক ব্যবসার অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মান্নান নগর বাজার এলাকার লালঘর সংলগ্ন মুকবুল আহমেদ জামে মসজিদ প্রাঙ্গণে এওজবালিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন- এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকব হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মাজহারুল হক চৌধুরী শিবলু, সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ বাবর, সামছুদ্দিন ড্রাইভার ও সেলিম চৌধুরীসহ স্থানীয়রা।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এওজবালিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া এলাকায় ২০১০ সালের দিকে নৌকা ও যাযাবর জীবন ছেড়ে বেদে সম্প্রদায়ের লোকজন স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। বর্তমানে ওই এলাকায় প্রায় ১ হাজার ৬০০ পরিবারের বসবাস রয়েছে।

তাদের অভিযোগ, স্থায়ীভাবে বসতি গড়ে সামাজিক জীবনে ফেরার চেষ্টা করলেও বেদেপল্লীর বৃহৎ একটি অংশের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তাদের দাবি, ওই এলাকায় মাদক ব্যবসার বিস্তারের কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, বেদেপল্লীতে বসতি গড়ে ওঠার আগে এলাকায় মাদকের এমন বিস্তার ছিল না। বেদেরা বসবাস শুরুর পর থেকে এখানে মাদকের ডিলারদের তৎপরতা বেড়েছে। বেদের সঙ্গে সরাসরি মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মাদক প্রচারকারীদের যোগাযোগ রয়েছে। তারা সেখান থেকে মাদক এনে এখানে বিক্রি করছে।

আরও পড়ুন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয়দের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং মাদক নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। হামলাকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার একটি সরকারি কলেজসহ ১১টি কলেজের প্রকাশিত ফলাফলে গড় পাসের হার নেমে এসেছে প্রায় ২৭ শতাংশে। অথচ ২০২৫ সালে এসব কলেজে গড় পাসের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হারে এমন বড় পতনে অভিভাবক ও স্থানীয়রাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কলেজগুলোর পাঠদান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে।
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন
রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সব সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন
আরও পড়ুন
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে ২০ বছর
নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
জামায়াত কর্মীকে প্রধান করে এনসিপির কমিটি গঠন
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্রের কারিগর গ্রেপ্তার