ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
২০১৭ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল কাশেমের জামাতা জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এদিকে আবুল কাশেম মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।

তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন পর্যায়ে রয়েছে। বাদী মারা গেলেও আইনি প্রক্রিয়া বা মামলা পরিচালনায় কোনো সমস্যা হবে না। তবে অত্যন্ত আফসোসের বিষয়, তিনি নিজের মামলার বিচার ও রায় দেখে যেতে পারলেন না।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই হামলায় যমুনা পরিবহনের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
বহু বছর পর নানার বাড়ি আসছি, একটু কথা বলতে দাও: প্রধানমন্ত্রী
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী