ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহতদের তিনজন একই পরিবারের

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম
ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এই দুর্ঘটনায় তারা মারা যায়।

নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. নিয়ামত (৪৫), তার স্ত্রী উসুফা বেগম, তার মেয়ে আয়শা আক্তার (৫) ও সিএনজিচালিত অটোরিকশাচালক মো. লালন মিয়া (২৬)।

এ ঘটনায় নিহত নিয়ামত ও উসুফা দম্পতির আরও এক ছেলে ও এক মেয়ে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

আরও পড়ুন

নিহত মো. নিয়ামতের মামা আব্দুল আউয়াল বলেন, নিহত নিয়ামত ও উসুফা দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে বসবাস করছিলেন। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শনিবার কিশোরগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর যাচ্ছিলেন নিয়ামত। বাস থেকে অটোরিকশায় করে জগন্নাথপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ থাকা চারজনের মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের ঋণ করে গড়া বিশাল কলাবাগান। গাছে গাছে যখন শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ।
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট সিদ্দীকিয়া ফাজিল মাদরাসায় চার পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে উত্তেজনার এক সপ্তাহের মাথায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে মারধর, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মাদরাসা পরিচালনা কমিটির ২সদস্য সহ ১৩ জনের নাম উল্লেখ পূ্র্বক অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইও মারা গেছে। এ সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন। 
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
আরও পড়ুন
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে