ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৬ আগস্ট ইয়ার্ডে কাজ করার সময় তিনি আহত হয়েছিলেন।

নিহত আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় গত ১৬ আগস্ট ভারি লোহার আঘাতে গুরুতর আহত হন আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। কিন্তু গত এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে রোববার সকালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বারাকার ইয়ার্ডে কাজ করার সময় আহত আলাউদ্দিন এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
নিখোঁজের দু‘দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
মানিকগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে ইউসুফ (৫৫) নমের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। 
নিখোঁজের দু‘দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক নিহত ও ২ শতাধিক শ্রমিক আহত হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাজরীন ট্র্যাজেডির ১৪তম বার্ষিকীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানার সামনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
আরও পড়ুন
সিসিটিতে শেষ হলো সাইফ পাওয়ারটেকের ছয় বছরের অধ্যায়, নতুন অপারেটর এভারেস্ট
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক