ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যে কারণে কলেজ ছাত্রীর হাত বিচ্ছিন্ন করেন যুবক

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

প্রেম নয়, তালাক দেওয়ার কারণেই কলেজছাত্রী স্মৃতি খাতুন কুপিয়ে জখম করেছে সায়ন। এ সময় কুপিয়ে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে জখম করা হয় বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকে।

এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর। আহত তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আটক করা হয়েছে মূল অভিযুক্ত সায়নকে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ডমার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম হোসেন, রেবেকা খাতুন ও তাদের কণ্যা স্মৃতি খাতুন নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে জানালা বেয়ে ওঠে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে ট্রাক চালক সায়ন। ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে আসে। তাদের ওপরও ধারালো অস্ত্র হামলা চালায় সায়ন। কুপিয়ে আহত করে তাদের। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক।

তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল। ঘটনার পর থেকেই পলাতক ছিলো সায়ন। আজ বুধবার সকাল ৭ টার দিকে মল্লিকপাড়ার একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দীর্ঘদিন ধরে প্রেম ছিলো সায়ন ও স্মৃতির মাঝে। কিছুদিন আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর দাম্পত্য কলোহের জের ধরে স্মৃতি সায়নকে তালাক দেয়। এ কারণেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, হামলার আসল কারণ জানা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ