ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আকিকার মিষ্টি খেয়ে অসুস্থতার অভিযোগ, হাসপাতালে ৮ শিশু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি : সংগৃহীত

ফরিদপুরের বাখুণ্ডায় আকিকার অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার পর অসুস্থতার অভিযোগ উঠেছে। অসুস্থ ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডল হাটের ‘মোল্লা হোটেল অ্যাণ্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে কেনা মিষ্টি খাওয়ার পর শিশুদের পেটব্যথা ও বমি শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাখুণ্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আকিকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিতে তাদের আত্মীয় হারুন সরদার ও কেয়া বেগম সেখানে আসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হারুন সরদার স্থানীয় খলিল মণ্ডলের হাট থেকে মিষ্টি কিনে আনেন। প্রায় দুপুর ১টার দিকে বাড়িতে মিষ্টি নিয়ে আসার পর দুপুরের খাবার শেষে বাড়িতে থাকা স্বজন ও স্থানীয় শিশুরা সেগুলো খান।

আরও পড়ুন

মিষ্টি খাওয়ার প্রায় দেড় ঘণ্টার মধ্যেই কয়েকজন শিশু বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাদের ওরস্যালাইন খাওয়ানো হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৮টার দিকে অসুস্থ ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিশুরা হলো—তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

এদিকে মিষ্টি খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দোকানমালিক জিয়ারত মোল্লা। তিনি দাবি করেন, অন্য কোনো কারণেও শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। তার ভাষ্য, তার দোকান থেকে নিয়মিত বহু মানুষ মিষ্টি কিনলেও এ ধরনের অভিযোগ আগে পাওয়া যায়নি। মিষ্টি পরীক্ষা করেও দেখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুদের হাসপাতালে আনার পর জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। শিশুরা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খোদ সিসি ক্যামেরা এখন নজরদারির বাইরে’
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে শহরজুড়ে সিসি ক্যামেরা বসানো হলেও নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো বিকল হয়ে পড়ে আছে। থানা পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণ ও সিসি ক্যামেরা পুনঃস্থাপনে পরিকল্পনা রয়েছে।
‘খোদ সিসি ক্যামেরা এখন নজরদারির বাইরে’
৪০ বছরের সেবার শেষে জাহানারা বেগমকে ফুলেল ভালোবাসায় বিদায় 
চার দশক ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। কর্মস্থলের সহকর্মী থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য মানুষের সঙ্গে গড়ে উঠেছে তার আত্মিক সম্পর্ক। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী জাহানারা বেগম।
৪০ বছরের সেবার শেষে জাহানারা বেগমকে ফুলেল ভালোবাসায় বিদায় 
সবার অগোচরে গলায় ফাঁস নিলেন ‘মাদকাসক্ত’ যুবক
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কচুয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়।
সবার অগোচরে গলায় ফাঁস নিলেন ‘মাদকাসক্ত’ যুবক
ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই যুবতীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য
শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের ছাত্তার
ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের প্রায় ১৩ বছর ধরে আটকে আছে এরিয়া বিল। দীর্ঘদিন ধরে বিলের টাকা পেতে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তার। সর্বশেষ চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছাত্তার তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।
শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের ছাত্তার
আরও পড়ুন
বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল, ওপর থেকে সিলিন্ডার পড়ে মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যু, সামনে এলো ভয়াবহ তথ্য
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু