ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসার ছাত্রীকে নিয়ে সহকারী মৌলভী উধাও

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম
অভিযুক্ত মাদ্রাসার সহকারী মৌলভী মো. মাহবুব আলম। ছবি: আরটিভি

সাতক্ষীরার কালিগঞ্জে দাখিল দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে একটি মাদ্রাসার সহকারী মৌলভী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা আসাদুজ্জামান কালিগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেছেন। একই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে।

অভিযুক্ত মো. মাহবুব আলম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক মাদ্রাসার সহকারী মৌলভী (আরবি) পদে কর্মরত।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বলেন, গত ২৩ আগস্ট থেকে মাহবুব আলম মাদ্রাসায় অনুপস্থিত। পরে জানতে পেরেছি, তিনি দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে চলে গেছেন। এ ঘটনায় ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত মাহবুব আলম শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের হযরত আলী গাজীর ছেলে। এর আগে তিনি জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ইবতেদায়ি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২০২৫ সালে তিনি বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী (আরবি) পদে যোগদান করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য রওশান কাগুজী ও অভিভাবক সদস্য মাওলানা আইয়ুব হাসান বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন

শিক্ষানুরাগী ডা. মাওলানা আয়ুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে সামাজিক অবক্ষয় আরও বাড়তে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, অপহরণের অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ