ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে যে কাণ্ড ঘটাল দুর্বৃত্তরা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে দুই ব্যক্তিকে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং নগদ টাকা ও সোনার অলংকার লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), একই থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করেন ওই তিন ব্যক্তি। তারা ঘরে ঢুকেই বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেন। পরে পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে বিপুল কুমার ও স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করেন। পরে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পাশের বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।

আরও পড়ুন

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মান্দা ও বাঘমারা থানা পুলিশের যৌথ সহায়তায় আটক তিনজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, লুট হওয়া সোনার অলংকার ও মুঠোফোন উদ্ধার করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব গ্রেপ্তার