ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভিমরুলের কামড়ে আহত সেই ‘ডাব চোর’ দবির মারা গেছেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত দবির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩১ আগস্ট) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে তাকে বরগুনায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২৯ আগস্ট বরগুনা পৌরসভার দক্ষিণ বরগুনা নামক এলাকায় বেলাল হোসেন নামে এক বাসিন্দার বাড়িতে একটি নারিকেল গাছের ডাব চুরির সময় ভিমরুলের কামড়ে গাছ থেকে মাটিতে পড়ে যান দবির। এতে গুরুতর আহত হয়ে বাঁচতে বাড়ির মালিককেই ডাকেন তিনি। পরে খবর পেয়ে আহত অবস্থায় ওই চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন

জানা গেছে, সদর উপজেলা দক্ষিণ বরগুনা (খাড়াকান্দা) এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত পড়তেই দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় গাছের নিচে পড়ে থাকেন। এরপর সকালে দবির ওই বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে বিষয়টি পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে পাঠান।

বাড়ির মালিক বেলাল হোসেন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলেন, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। পরে দেখি ডাবসহ ওই চোর গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেছেন।

স্থানীয়রা জানান, দবির পেশাগতভাবে এসব চুরি কাজে জড়িত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ