ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘কোনো ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না’

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: আরটিভি

কোনো ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, দেশের সব জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব অপসংস্কৃতি বর্জন করে জীবনমুখী ও গণমুখী সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাতে হবে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে বিভিন্ন দপ্তরের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

এ সময় মন্ত্রী বলেন, মাগুরা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। কোনো ষড়যন্ত্রই মাগুরার এই সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। দেশ সবার, সবাই সম্প্রীতির সঙ্গে এ দেশে বসবাস করছে।

তিনি আরও বলেন, মাগুরায় শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী, ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজাসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। এসব আয়োজনে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়েছে, এমন কোনো তথ্য আমার জানা নেই।

নিতাই রায় চৌধুরী বলেন, মানুষের অবসর বিনোদনের জন্য যেমন খেলাধুলা ও সংস্কৃতি অপরিহার্য, তেমনি ধর্মীয় চর্চাও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই যার যার ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করে সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচিত করেছিলেন। এখানে ধর্মীয়ভাবে বিভাজনের কোনো সুযোগ নেই। যার যার ধর্ম সে সে পালন করবে।

সভায় মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন, অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, পুলিশ সুপার মো. আজাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন্নাহার বক্তব্য দেন।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
মাগুরায় ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন