ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম
মুরগির পুরনো ছবি

খুলনায় শিশু ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল খুলনা মহানগরের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।

দণ্ডপ্রাপ্ত আসামি সবুজ খাঁ (২৮) খুলনার দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোডের কেরামত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি খুলনার দৌলতপুরের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগি দেখানোর কথা বলে আসামি সবুজ শিশুটিকে তার ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয় দেখানো হয়।

পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় সবুজকে আসামি করে একটি মামলা করেন।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা আদালতে আসামি সবুজ খাঁ’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৬ সালের ১ এপ্রিল শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরুর জন্য অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচারকালে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বিধবার শেষ সম্বল
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুপা নামে এক বিধবা নারীর বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বিধবার শেষ সম্বল
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ট্রাকে ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
আরও পড়ুন
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা