ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রংপুরে ৪ খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
শিক্ষক পরিবারের নিহত চার সদস্য ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। কোলাজ ছবি: আরটিভি

রংপুরের ইতিহাসে অন্যতম নৃশংস ও চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট প্রদান এবং ন্যায়বিচার নিশ্চিতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ।

শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নতুন সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আইসিইউ চালুর ঘোষণা

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘গত ১৭ বছরে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাত ধ্বংসের মুখে পতিত হয়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অ্যানেসথেসিয়ালোজিস্টের সংকটের কারণে এতদিন নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি, তবে ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে। আশা করছি আগামী এক মাসের মধ্যেই নতুন আইসিইউ বেডগুলো চালুর মাধ্যমে রোগীরা পূর্ণ সেবা পাবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সার্ভিস ভবনটি নির্মিত হচ্ছে। যার বিভিন্ন ফ্লোরে জেনারেটর সাব-স্টেশন, মেনিফোল্ড রুম, ইলেকট্রিক কন্ট্রোল রুম, স্টোর রুম এবং আনসার ব্যারাক স্থাপন করা হবে।

বিপিএসসি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পূর্বে মন্ত্রী নগরীর গুপ্তপাড়া এলাকায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের রওশন আরা (৬০)।
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন, নেই শুধু শিক্ষার্থী। মাঠজুড়ে হাঁটুসমান ঘাস, শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা। অথচ কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে উপবৃত্তি পাচ্ছে ৯৬ জন। বাস্তব চিত্র আরও বিস্ময়কর-সরেজমিনে সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। অথচ এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক-কর্মচারী প্রতিমাসে বেতন উত্তোলন করছেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় প্রায় এক দশক ধরে চলছে এমন অনিয়ম।
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
আরও পড়ুন
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গঙ্গাচড়ায় পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা
ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর, অতঃপর...
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...