ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র‍্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্ত্বধিকারী নিপন চন্দ্র দাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অভিযুক্ত ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা নকল ঘি বিনষ্ট করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্ত নিপন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার বাসিন্দা এবং পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্ত্বধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর শহরের উত্তর মজুরপুর এলাকায় প্রত্যয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান আল মদিনা, মা মনি ও এপি নামের নকল ঘি বাজারে বিক্রি করে আসছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ৩৫৫ কেজি বিভিন্ন ব্র‍্যান্ডের মোড়ক লাগানো নকল ঘি জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিল। অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। নকল ঘি জব্দ করে পরে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চলার সময় রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
আরও পড়ুন
মাদরাসায় শিশুশিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী