ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিদেশফেরত বাবার আনা আখরোট নিয়ে স্কুলে গেল সপ্তম শ্রেণির ছাত্র, অতঃপর...

আমতলী (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে আখরোট খেয়ে এলমা, সামিয়া, মীম, ফাতেমা, তানিয়া, উর্মি ও মরিয়ম নামে একই শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী তার প্রবাসী বাবার আনা আখরোট বিদ্যালয়ে নিয়ে সহপাঠীদের মধ্যে বিতরণ করে। ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ওই আখরোট খায়। পরে সান্ধ্যকালীন কোচিং চলার সময় একে একে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের শ্বাসকষ্ট শুরু হলে শিক্ষকরা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত পৌনে ১০টার দিকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন গণমাধ্যমকে জানান, কোচিং শুরু হলে প্রথমে তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে মোট সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শুভেন্দু রায় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শ্বাসকষ্ট, অস্থিরতা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হিমেল পাল গণমাধ্যমকে বলেন, ‘অসুস্থ অবস্থায় সাত শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সম্ভবত আখরোটে কোনো ফুড পয়জনিং হয়েছিল। অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে