ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
বক্তব্য দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান। ছবি: আরটিভি

বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখ; অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন করা—এমন মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন করা। শিক্ষা ও স্বাস্থ্য—এই দুটি বিষয়কে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। এসব ক্ষেত্রে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের কাজ হচ্ছে তা নিশ্চিত করা।

তিনি বলেন, আজ রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত হবে।

তিনি আরও বলেন, এবার যে বিদ্যালয়টি সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে, সেই বিদ্যালয়ে একটি সায়েন্স ল্যাব উপহার দেওয়া হবে। আর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও সতর্ক ও পরিশ্রমী হতে হবে। একটি বিদ্যালয়ের ভালো ফলাফল অনেকাংশেই শিক্ষকদের ওপর নির্ভর করে। তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ভালো ফলাফল হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও বেশি পরিশ্রম করার অনুরোধ করছি।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেহভীন রহমান মুনিয়ার সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মুহাম্মাদ নূরুল ইসলাম। পরে এসএসসি, দাখিল ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৭৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়।

পরে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান আখাউড়া উপজেলা পরিষদের নবনির্মিত ভবন এবং বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’
সবাইকে সাবধান থাকার পরামর্শ দিলেন রিজভী
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি