ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
কচুয়ায় অভিযান পরিচালনা করছেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ভেজাল, অনিয়ম ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেওয়া হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে ইসলামীয়া বিরিয়ানী হাউজকে মূল্য তালিকা প্রদর্শন না করা, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রধানীয়া এন্টারপ্রাইজকে উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে ১০ হাজার টাকা এবং রাজ হোটেলকে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জব্দ করা পচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়ম ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রহিমানগর বাজারের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পচা-বাসি খাবার, ক্ষতিকর রং এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ৩৫৭টি পূজামণ্ডপে মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার।
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের ২৬টি গোডাউন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন
আওয়ামী লীগ দিল্লীতে বসে এবং বাংলাদেশে দেশবিরোধী জামায়াতে ইসলাম চক্রান্ত করছে। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যে কোন চাপ ও ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। 
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ৯৬৪টি পূজামণ্ডপে মোট ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
পাবনার সাঁথিয়ায় মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো গ্রাম পুলিশের সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
আরও পড়ুন
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
জাতীয় গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় শিক্ষক জসিমকে সংবর্ধনা