ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা সদরের কলেজ মোড় থেকে পূর্বভাগ ইউনিয়নের ভুবন পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ বন্ধ থাকায় সড়কজুড়ে তৈরি হয়েছে খানাখন্দ ও কাদা। এতে দুর্ভোগে পড়েছেন নাসিরনগর সদর, গোকর্ণ, পূর্বভাগ ও হরিপুর ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ।

এদিকে দুর্ভোগে অতিষ্ঠ হয়ে গত ৯ আগস্ট স্থানীয় বাসিন্দা সৈয়দ মৌলুদ মাইকিং করে সড়কটি সংস্কারের দাবি জানান। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ১৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজের কার্যাদেশ দেওয়া হয় ২০২৩ সালের ২২ নভেম্বর। কাজ শেষ করার সময়সীমা ছিল ২০২৫ সালের ২৮ মার্চ। পরে ২০২৬ সালের ৪ মে পর্যন্ত সময় বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। এখন ২০২৭ সালের ৪ মে পর্যন্ত তৃতীয় দফায় সময় বাড়ানোর আবেদন করেছেন ঠিকাদার।

সরেজমিনে দেখা যায়, কলেজ মোড় থেকে ফুলপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কার্পেটিং হয়েছে। আরও কিছু অংশে ম্যাকাডাম ও ঢালাই করা হলেও অধিকাংশ সড়ক ভাঙাচোরা, খানাখন্দ ও কাদায় ভরা। চৈয়ারকুড়ি বাজারের পর প্রায় ৬ কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে নাজুক।

এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৬৫ শতাংশ এবং ঠিকাদার ৯ কোটি ১৮ লাখ টাকা বিল তুলেছেন।

ঠিকাদার খায়রুল হাসান বলেন, বর্ষার কারণে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কার্পেটিং বন্ধ থাকে। সেপ্টেম্বরের শেষ দিকে পুরোদমে কাজ শুরু করা হবে। তার দাবি, বন বিভাগ গাছ কাটতে দেরি করায় কাজ বুঝে পেতেও বিলম্ব হয়েছে।

তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল মমিন ঠিকাদারের গাফিলতিকে সড়কের দুরবস্থার জন্য দায়ী করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, নতুন করে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে; এবার দ্রুত কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার