ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘আল্লাহরে, ইন্না লিল্লাহ!’ দুই জাহাজের চাপে লাইটার শেষ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় দুই বিশাল জাহাজের মাঝখানে একটি ছোট জাহাজ চাপা পড়েছে। জানা যায়, কয়লাবাহী জাহাজ এপিজে শিরিন ও একটি লাইটার জাহাজের পাশে ধাক্কা দিয়েছে সয়াবিনবীজবাহী এমভি এইচজি সিডনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুতুবদিয়ায় এপিজে শিরিনের পাশে একটি লাইটার জাহাজ বেঁধে রাখা হয়েছিল। এ সময় নোঙর তুলে গতিপথ পরিবর্তনের চেষ্টা করছিল এমভি এইচজি সিডনি। একপর্যায়ে জাহাজটি এগিয়ে গিয়ে এপিজে শিরিন ও পাশে থাকা লাইটার জাহাজটিতে ধাক্কা দেয়।

সংঘর্ষের সময় এপিজে শিরিনে পণ্য খালাসের কাজে থাকা এক শ্রমিককে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’

দুই বড় জাহাজের মাঝখানে পড়ে যায় ছোট লাইটার জাহাজটি। তবে সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং সামুদ্রিক দূষণেরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে আসা এপিজে শিরিন পানামার পতাকাবাহী জাহাজ। আর লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি ব্রাজিল থেকে প্রায় ৫১ হাজার টন সয়াবিনবীজ নিয়ে এসেছে।

দুই জাহাজের মাঝখানে লাইটার

ঘটনার সময় ধারণ করা দুটি ভিডিওতে দেখা যায়, এপিজে শিরিনের গায়ে লাগিয়ে লাইটার জাহাজটি অবস্থান করছিল।

এ সময় এমভি এইচজি সিডনি নোঙর তুলে গতিপথ পরিবর্তন করতে গিয়ে এপিজে শিরিনের খুব কাছে চলে আসে। একপর্যায়ে জাহাজটির পাশের অংশ এপিজে শিরিনে আঘাত করে। একই সঙ্গে দুই বড় জাহাজের মাঝখানে থাকা লাইটার জাহাজটিও ধাক্কা খায়। লাইটার জাহাজটি কয়লা খালাসের জন্য এপিজে শিরিনের পাশে ছিল।

ভিডিওতে দেখা যায়, এইচজি সিডনির ধাক্কায় লাইটার জাহাজটির সামনের দিকের ওপরের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে ধাক্কার সঙ্গে সঙ্গে লাইটারটি সরে যাওয়ায় দুই বড় জাহাজের মধ্যে চাপা পড়া থেকে রক্ষা পায়।

ঘটনার সময় ভিডিও ধারণকারী শ্রমিকদের কণ্ঠে আতঙ্ক শোনা যায়। লাইটার জাহাজটির দিকে এইচজি সিডনিকে এগিয়ে আসতে দেখে তাদের একজন চিৎকার করে ওঠেন, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’

‘বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি’

এমভি এইচজি সিডনির স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিংয়ের পরিচালক বেলায়েত হোসেন বলেন, ধাক্কায় লাইটার জাহাজটির সামনের ওপরের অংশ সামান্য বেঁকে গেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ঘটনায় কোনো হতাহত বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি। দুই বিদেশি জাহাজই বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেছেন, যারা বোরকা পরে এই নারায়ণগঞ্জ থেকে পালিয়েছেন, তারা আর কোনোদিন এদেশে আসতে পারবেন না। যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এ দেশের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে থাকবেন।
‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’
আরও পড়ুন
উপাচার্যের ৫৬ দিন স্মরণে চুয়েটে ‘মুখোশ মিছিল’
‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়
রাঙ্গুনিয়ায় হচ্ছে ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক মিলবে ১০ কোটি লিটার