ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের অভিযোগ, সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ভাতিজা আবু সাঈদের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরটি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সিফাতুল ইসলাম জনি। তিনি বলেন, আমি তিনদিন ধরে কক্সবাজারে আছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
চুয়াডাঙ্গায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেন তিনি।
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
মন্ত্র পড়ে গোপনাঙ্গ গায়েব, মহাবিপদে কথিত তান্ত্রিক!
মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত তান্ত্রিকের বিরুদ্ধে। পরে আবারও মন্ত্র পড়ে তা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও কথিত ওই তান্ত্রিক তা করতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব ফরিদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। ‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার এক কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। ‎ ‎একপর্যায়ে কথিত ওই তান্ত্রিকের কাছে মন্ত্রের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। তবে অভিযোগ অনুযায়ী, একাধিকবার চেষ্টা করেও তা করতে পারেননি তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাকে আটকে রাখেন। তবে মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা কিংবা ফিরিয়ে দেওয়ার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।  ফলে ঘটনাটির প্রকৃত কারণ ও সত্যতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। ‎এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ। ‎ ‎এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎সব মিলিয়ে, মন্ত্রের মাধ্যমে অঙ্গ গায়েবের অবিশ্বাস্য এ দাবির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজন যথাযথ অনুসন্ধান। আরটিভি/এসআর
মন্ত্র পড়ে গোপনাঙ্গ গায়েব, মহাবিপদে কথিত তান্ত্রিক!
সীমান্তে বিজিবির অ্যাকশন, মানব পাচারকারী সেলিম ধরা
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে আলোচিত মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য সেলিম মিয়াকে (৩৪) আটক করা হয়েছে।
সীমান্তে বিজিবির অ্যাকশন, মানব পাচারকারী সেলিম ধরা
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। আরটিভি/এসআর
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
আরও পড়ুন
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা
অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, সেই গার্মেন্টস মালিক গ্রেপ্তার