ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।

আর কিছুদিন পরই কনকনে সকালে গাছ থেকে নামবে মিষ্ট রস, যা জ্বাল দিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। গ্রামবাংলার এই পরিচিত দৃশ্য নতুন করে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন স্থানীয়রা।

‘যশোরের যশ, খেজুরের রস’—প্রবাদটি আজ অবধি টিকে থাকলেও বাস্তবে অস্তিত্ব সংকটে পড়েছে শত শত বছরের পুরনো এই ঐতিহ্য। যশোরের খেজুর গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেলেও বাগান সম্প্রসারণ ও গুড় উৎপাদনে দৃশ্যমান সরকারি উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। পাশাপাশি নিপাহ ভাইরাসের আতঙ্ক, নতুন গাছির অভাব এবং নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে সম্ভাবনাময় এই শিল্পটি দিন দিন ঝুকির মুখে পড়ছে।

পূর্বপুরুষদের পেশাকে আঁকড়ে ধরে আজও মানসম্মত গুড় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় গাছিরা। চৌগাছার দক্ষ গাছি আব্দুল আলীম জানান, গত বছর ১১৭টি গাছ থেকে রস সংগ্রহ করে তিনি প্রায় ৯০ হাজার টাকার গুড়-পাটালি বিক্রি করেছেন। গুড়ের গুণমান ভালো হওয়ায় তিনি ভালো অর্ডারও পান।

একই উপজেলার তরুণ গাছি আবদুল কুদ্দুস জানান, প্রবীণদের হাত ধরে আসা এই পেশায় তারা পণ্যের মান বজায় রেখে ক্রেতাদের চাহিদা মেটাতে সচেষ্ট।

তবে ভিন্ন চিত্র তুলে ধরেন যশোরের একমাত্র বাণিজ্যিক খেজুর বাগানের মালিক মামুন কাউছার। তিনি বলেন, এ খাতের সরকারি সহযোগিতা প্রায় শূন্যের কোঠায়। খেজুরগাছের জন্য আলাদা কোনো প্রদর্শনী প্লট বা বাগান তৈরি করা হয় না; যা গড়ে উঠেছে তা ব্যক্তি কিংবা প্রাকৃতিক উদ্যোগে।

ভেজাল গুড়ের দাপটে আসল গুড় উৎপাদনকারীরা উৎসাহ হারাচ্ছেন উল্লেখ করে তিনি জানান, এক কেজি আসল গুড় তৈরি করতে প্রায় ১০ লিটার রসের প্রয়োজন হয়, যার উৎপাদন খরচই পড়ে প্রায় ১,৩০০ টাকা। গত বছর তিনি প্রতি কেজি খাটি গুড় ২,০০০ টাকায় বিক্রি করেছেন। অথচ বাজারে ২৫০ টাকা কেজিতেও কথিত খেজুরের গুড় পাওয়া যায়, যা মোটেও আসল নয়। এই ভেজালের ভিড়ে খাঁটি গুড় উৎপাদনকারীরা লোকসানে পড়ছেন। এছাড়া বর্তমানে খেজুর গুড় রপ্তানিরও কোনো আইনি অনুমোদন নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে যশোরে রস সংগ্রহের উপযোগী খেজুরগাছের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৯৬িটি। এসব গাছ থেকে এবার ৩ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৫৬৫ লিটার রস এবং ৩ হাজার ৯০ টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, যশোরের খেজুর গুড়ের যেমন সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তেমনি রয়েছে বড় অর্থনৈতিক সম্ভাবনা। জিআই পণ্য হিসেবে নিরাপদ রস ও ভেজালমুক্ত গুড় উৎপাদনে গাছিদের প্রশিক্ষণ, পরামর্শ এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা উৎসাহিত করছি। তবে এখন পর্যন্ত গাছিদের জন্য সরাসরি কোনো আর্থিক সহায়তার ব্যবস্থা করা সম্ভব হয়নি।

ঐতিহ্যের সুরক্ষা, ভেজাল রোধ এবং বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে এই শিল্পে সরকারি ও বেসরকারি সমন্বিত পদক্ষেপের এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
আরও পড়ুন
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন