ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আরটিভির টাঙ্গাইল প্রতিনিধির বাবার মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেনের বাবা মো. আব্দুল মান্নান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এনায়েতবাড়ী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আব্দুল মান্নান মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মরহুম মো. আব্দুল মান্নান মিয়া ঘাটাইল উপজেলার এনায়েতবাড়ী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী খালেদা বেগম প্রায় সাড়ে তিন বছর আগে মারা যান।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ  
আবার দীর্ঘ এক বছরের অপেক্ষা। গুরু-সান্নিধ্য আর মরমি সাধনায় একাত্ম হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে সমবেত হয়েছিলেন দেশ-বিদেশের হাজারো সাধু-গুরু ও লালন অনুসারী।
সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ  
লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার
পুকুরে মিলল ১২ ফুটের অজগর, ওজন ৩০ কেজি
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পুকুর থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বন বিভাগের উপস্থিতিতে সাপটিকে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।
পুকুরে মিলল ১২ ফুটের অজগর, ওজন ৩০ কেজি
বাংলাদেশি আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতী, ধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি আর বাংলাদেশি আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বাংলাদেশি আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
ইয়াবাসহ বিজিবির সিপাহী পুলিশের হাতে গ্রেপ্তার 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়াবাসহ বিজিবির সিপাহী পুলিশের হাতে গ্রেপ্তার 
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৯ অক্টোবর) যা দেখবেন 
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ