ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে দিনদুপুরে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা

বাঁশখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি : আরটিভি

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে মাছ লুটের চেষ্টার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠান। পরে প্রশাসনের হস্তক্ষেপে মাছ লুটের চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেলোয়ার আজিম নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি পক্ষ সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ লুটের চেষ্টা চালায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, তিনি গত বছর ওই পুকুরটি ইজারা নিয়েছিলেন। ইজারার মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়েছে। এ বিষয়ে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরের মাছ লুটের এ চেষ্টা স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে ব্যর্থ হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

অন্যদিকে, অভিযুক্ত দেলোয়ার আজিম সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
আরও পড়ুন
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
‘পাপ বাপকেও ছাড়ে না’, ২২ বছর পর মিলল প্রবাদের সত্যতা
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ