ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রাম সরকারি কলেজ ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: আরটিভি

'উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ৩০ বছরে পদার্পণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’।

এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) দুপুরে ‘বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’ এর আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার প্রদান ও তবারক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার। সংগঠনের সভাপতি বাঁধন সরকারের সভাপতিত্বে এবং সহসভাপতি জিহাদ হোসাইনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাঁধনের উপদেষ্টা রাশেদুল ইসলাম ও তাহসিনুর রহমান তমাল এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া।

অনুষ্ঠানে ড. মো. সাইফুর রহমান সরকার বলেন, বাঁধন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক সেচ্ছাসেবী সংগঠন যারা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রাতদিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে রক্ত সরবরাহ করে তাদের এই মহৎ কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করা উচিত।

তাহসিনুর রহমান তমাল বলেন, এক ব্যাগ রক্ত একটি “জীবন”একঝাঁক নিবেদিত প্রাণ একটি “বাঁধন”। সংগঠন হচ্ছে একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে তেমনি আমরা বাঁধন সদস্যবৃন্দ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করি তাহলে সেইদিন হবো সার্থক যেদিন আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

সংগঠনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বাঁধন ১২ লাখ ২৭ হাজার ৮৬৫ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ২৬ লাখ ৫৫ হাজার ৫১০ জন মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে।​

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্টগার্ড।
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মিয়াজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...
নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...
ঘর ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, নারী পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে চাপা পড়ে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
ঘর ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, নারী পোশাক শ্রমিকের মৃত্যু
জামিন পেলেন না থাপ্পড় খাওয়া সেই মাদরাসাশিক্ষক
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
জামিন পেলেন না থাপ্পড় খাওয়া সেই মাদরাসাশিক্ষক
আরও পড়ুন
শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা
কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও
লালনচর্চার নতুন ঠিকানা ধরলা-ব্রহ্মপুত্র-তিস্তার পাড়