ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাম্পত্যকলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

ঘটনার তিন দিন পর আশুলিয়ার একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

রাজধানীর উত্তরার ঢাকা জেলা জেলার পিবিআই কার্যালয়ে সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) এম. এন. মোর্শেদ।

তিনি জানান, গ্রেপ্তারের পর রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৩ নভেম্বর ঢাকার আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ দরজা খুলে শয়নকক্ষ থেকে মো. হারুন (৩২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই ঢাকা জেলা পিবিআই তদন্ত শুরু করে।

মামলাটি পিবিআইয়ের তদন্ত তালিকাভুক্ত হওয়ায় ৭ নভেম্বর সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে। তবে এর আগেই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ নভেম্বর আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে মোর্শেদ বলেন, ‘হারুনের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ৩১ অক্টোবর রাতে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরে ১ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে হারুন ঘুমিয়ে থাকা অবস্থায় রত্না শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে হারুনের মৃত্যু হয়। এরপর কক্ষটি তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রত্না।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে কলবেল চাপার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর।
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামটির আধুনিকায়নে নেওয়া হয়েছে হাইব্রিড মডেলের পরিকল্পনা। এর আওতায় পুরোনো স্থাপনার কিছু অংশ রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে, আর বাকি অংশ ভেঙে নির্মাণ করা হবে নতুন অবকাঠামো। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে পারে দৃশ্যমান নির্মাণকাজ।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
বিনিয়োগের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রপ্তানিমুখী ইপিজেড (EPZ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-০২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
আরও পড়ুন
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড